শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩‌

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১২:২২

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবারের দুজনসহ মোট তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, পাড়াটির পাশে এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বিস্ফো‌রিত হয়। সেসময় তারে জ‌ড়িয়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলেও বাকি দুইজনের মরদেহ এখ‌নও ঘটনাস্থলেই রয়েছে। 

বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো বলেন, এক‌টি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে সেখা‌নকার তারে জ‌ড়িয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারী মারা গেছেন।

এ বিষয়ে বান্দরবানের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে বলেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী মারা গেছেন। এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নি‌য়ে আসা হয়েছে। 

তিনি আরও বলেন, অপর দুজনে‌র লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর