শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আলী রীয়াজ

সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৩:২৫

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে, সেটা স্মরণ করে তাদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, বাংলাদেশের রাষ্ট্র পুর্নগঠনের ক্ষেত্রে, সেই জন্য আমরা মনে করি প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩ তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনের আলোচ্যসূচি হচ্ছে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।

আলী রীয়াজ বলেন, আজকে ১৪ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের এ অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারই প্রেক্ষাপটে আমরা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করবো। আমাদের সবার মনে রাখা দরকার দিনটির, কারণ সবার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদ শাসনকে ক্রমাগত ক্ষমতা ছাড়তে হয়েছে। তাদের প্রচেষ্টার কারণে আজকে এখানে এসেছি।

২০২৪ সালের ১৪ জুলাইকে স্মরণ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনাদের সবার মনে আছে একবছর আগে আমরা কোথায় ছিলাম। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই মাসে, ১৪ জুলাই বড় ধরনের মোড় ঘুরার দিন।

তিনি বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের মধ্যে পথে নেমে এসেছিলেন, তাদের সে প্রতিবাদ, তাদের সে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে প্রতিবাদ, প্রতিরোধ রচনা করেছিল, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, একটি পরিবর্তনের দিকে নিয়েছিল।

আজকের আলোচনার দুটো বিষয়ে ঐকমত্যে হওয়ার আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্রগঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় একমত হতে পারবো, এক জায়গায় আসতে পারবো।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর