শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মির্জা ফখরুল

হাসিনা মানবজাতির কলঙ্ক তার ক্ষমা নেই বিচার হবেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৪:১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবেনা। হাসিনা মানবজাতির কলঙ্ক, হাসিনা মায়েরদের কলঙ্ক, তার ক্ষমা নেই বিচার হবেই।

রবিবার রাজধানীর শেরেবাংলানগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে 'গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান' কার্যক্রমে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এসময় প্রত্যক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয়।

গতকাল একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারি কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি- আমার পরিবার স্বপ্ন দেখেছে আমার ভবিষ্যতের। সে ছেলেটাকে ওরে কেড়ে নিয়েছে।

কেড়ে নিয়েছে এক মর্মান্তিক ও নিধারুনভাবে। তাকে গুলি করে মেরেছে পড়ে গিয়েছে তারপর একটি ভ্যানের মধ্য ওঠিয়েছে। বেচে আছে নাকি মরে গিয়েছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ উঠিয়েছে পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। ১৯৭১ সালের যুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা আজকে আমার ছেলেকে আমার সন্তানকে পুড়িয়ে মারছে হত্যা করছে। কি নির্মম পাসবিক।

এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবেনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবেনা। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েরদের কলণ্খ। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যত জাতি আমাদের ক্ষমা করবেনা।

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য ফান্ড তৈরি করবে বিএনপি'র উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলেছি আজকেও বলেছি নির্বাচন হবেই নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে একটা ফান্ড করবো। যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়। ইতিমধ্যে আমাদের 'আমরা বিএনপি পরিবার' থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে তারা দাড়িয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর