শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ২০ বাংলাদেশি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১২:১০

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২৩ জুলাই) তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার আন্তরিক প্রচেষ্টায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহযোগিতায় ২৩ জুলাই দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১৮ জন তিউনিসিয়ার কেফ গভর্নরেটের সেরস সিভিল কারাগারে আটক ছিলেন। গত ১৪ জুলাই স্থানীয় আদালতের আদেশে তাদের মুক্তি প্রদান করা হয়। এরপর তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদেরকে কেফ গভর্নরেট থেকে রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির নিকট হস্তান্তর করে।

পরবর্তীতে দূতাবাস তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা গ্রহণ করে এবং গত ১৫ জুলাই আইওএম-এর নিকট তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে। এ ছাড়া, দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভুক্তভোগী অভিবাসীদের জন্য দ্রুততার সঙ্গে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইওএম-এর সহায়তায় তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর