শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৬:১০

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। সেই সঙ্গে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন মেসি ও জর্দি আলবা।

জানা গেছে, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না। তবে তারা কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি। 

ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, মেসি ও আলবার সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এটা ঠিক, আমাদের আরো আগেই জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না। 

তিনি আরও জানান, ইন্টার মায়ামি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে। আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে।

চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আসন্ন ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে ভুগতে হতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর