শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিজেকেই ট্রল করলেন উর্বশী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৬:৫০

সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের ঝলক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। তিনি ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ের পর এবং ২০১৫ সালে মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। তবে বিনোদন জগতে পা দেওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ড, নিজের বক্তব্য ও লুকের জন্য মাঝে মধ্যেই নেটিজেনদের কাছে ট্রলের শিকার হন তিনি।

তবে এবার ভিন্নভাবে ট্রল হয়েছেন অভিনেত্রী। নিজেই নিজেকে ট্রল করেছেন। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন উর্বশী রাউতেলা। এ ভিডিওতে অভিনেত্রীকে একটি বিজ্ঞাপনের জন্য নিজেকে ট্রল করতে দেখা যায়।

ভিডিওতে উর্বশীকে কেএফসির প্রচার করতে দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীর নিজের ট্রলিংয়ের স্টাইলের প্রশংসা করেছেন। একই সঙ্গে কেউ কেউ তাকে ট্রলও করছেন। ভিডিওতে উর্বশী বলেছেন, পিথাগোরাসের পর গণিতে অবদান রাখা প্রথম ব্যক্তি। এর পরে উর্বশী নিজের প্রশংসা করেন এবং বলেন, ওয়ারেন বাফেটের দল তাকে বলেছে যে, তিনি পরবর্তী অর্থমন্ত্রী হতে পারেন। এ বিজ্ঞাপনটি কেএফসির একটি বিজ্ঞাপন। ভিডিওর শেষে দেখা যায়, কেএফসি চিকেন খাচ্ছেন উর্বশী রাউতেলা।

এই ভিডিওতে অভিনেত্রী যেভাবে নিজেকে ট্রল করেছেন, তার জন্য লোকেরা প্রশংসা করছেন। এক নেটিজেন লিখেছেন— নিজেকে নিয়ে হাসাহাসি করা সহজ নয়, কিন্তু উর্বশী যেভাবে করছে তা প্রশংসার যোগ্য।

আরেক নেটিজেন লিখেছেন— উর্বশী কেএফসির পুরো ফিড তুলে নিয়েছে। আরেক নেটিজেন লিখেছেন— আমার অনেক ভালো লেগেছে। উর্বশী একজন মার্কেটিং জিনিয়াস। কিছু লোক আছেন, যারা এভাবে প্রচারের জন্য উর্বশীকে ট্রল করছেন। একজন লিখেছেন— আপনি শ্রাবণ মাসে মুরগির প্রচার করছেন। আপনার মন্দিরের ভক্তরা কী ভাববেন? একটু তো লজ্জাশরম করুন ম্যাডাম। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে আনফলো করলাম। এভাবে পশু হত্যা ও খাওয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর