শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লালবাগে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬ জন বার্ন ইনস্টিটিউটে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০১

রাজধানীর লালবাগ কেল্লার পাশে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ্য নারী-শিশুসহ একই পরিবারের ৫জন সহ ৬জন অসুস্থ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

তিনি জানান, পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে ৬জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানা যায় দেড়টার দিকে লালবাগ কেল্লার মোড় এলাকায় আল মদিনা মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম  জানান, প্রথম দিকে সংবাদ পাই একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এটি মিষ্টির দোকান নয়। এটি একটি ভবন যেখানে কারখানা, গোডাউন ও লোকজনেরও বাস রয়েছে।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কী কারণে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর