শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিইসি

ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১২:১২

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকার আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ হবে। সীমানা নির্ধারণ বিষয়ে শুনানি চলছে আগামী সপ্তাহ পর্যন্ত। ভোট কেন্দ্র বাছাইয়ের কাজও চলছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সেসব সদস্যরা স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল তাদের এবার নির্বাচন কার্যক্রমে অংশ নিতে হবে না। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। অস্ত্রবাজী করে ভোটে জয়ী হওয়া হওয়া যাবে না।

তিনি বলেন, পিআর পদ্ধতি সাংবিধানে নেই। পিআর নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর