শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চকরিয়ার ওসি বদলি, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৮:৩৮

কক্সবাজারের চকরিয়া থানার হাজতে দুর্জয় চৌধুরী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। মাত্র এক দিনের মধ্যে এ ঘটনায় তিন পুলিশ সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. সাইফউদ্দিন শাহীনের স্বাক্ষরিত আদেশে জানানো হয়—চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামকে জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে জেলা পুলিশের পরিদর্শক তৌহিদুল আনোয়ারকে চকরিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস।

এ ঘটনার পরদিনই শুক্রবার (২৩ আগস্ট) রাতে চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হানিফ মিয়া, কনস্টেবল ইশরাক হোসেন ও মহিউদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পাশাপাশি জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত দুর্জয়ের পরিচয়

দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। বয়স মাত্র ২৫। কর্মজীবনে তিনি চকরিয়া সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।

অভিযোগ থেকে মৃত্যুর ট্র্যাজেডি

পুলিশ সূত্র জানায়, বিদ্যালয়ের ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খানম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে দুর্জয়কে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং রাতেই তাঁকে হাজতে রাখা হয়।

চকরিয়া সঃ উঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি।

কিন্তু শুক্রবার ভোরে থানার হাজতখানার গ্রিলের সঙ্গে নিজের শার্ট পেঁচিয়ে দুর্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলছেন—থানা হাজতের নিরাপত্তার মধ্যেই কীভাবে এমন ঘটনা ঘটল?

প্রশাসনের বক্তব্য

চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস বলেন, “জনস্বার্থে চকরিয়া থানার ওসিকে বদলি করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন ওসি তৌহিদুল আনোয়ার দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন।”

জনমনে প্রশ্ন

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—থানায় আটক একজন তরুণের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিরপেক্ষ তদন্তেই প্রমাণিত হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর