শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আনচেলত্তির স্কোয়াডে নেই নেইমার, ভিনিসিয়ুসও নেই

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১২:১৫

দুই বছর হতে চলল, নেইমার নেই ব্রাজিল দলে। চোট, পুনর্বাসন, প্রত্যাবর্তনের প্রস্তুতি সবই চলেছে নিয়মিত। কিন্তু জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগটা যেন বারবারই ফসকে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই নেইমার। সঙ্গে নেই ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোও।

বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) রাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করেছেন ২৫ জনের এই স্কোয়াড। চোটের কারণে বাদ পড়েছেন সান্তোস ফরোয়ার্ড নেইমার। স্কোয়াড ঘোষণার আগেই ব্রাজিলীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, নেইমারের ফেরার সম্ভাবনা ক্ষীণ। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সান্তোসের অনুশীলনে ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। হাঁটতেও সমস্যা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে মাংসপেশির চোট। বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানায় সান্তোস। এরপর রিও ডি জেনিরোয় সিবিএফের সদর দপ্তরে নেইমারকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি।

এ নিয়ে পরপর দু'বার আনচেলত্তির স্কোয়াডে জায়গা হলো না নেইমারের। জুন মাসেও বাছাইপর্বের ম্যাচের জন্য তাকে দলে রাখেননি এই ইতালিয়ান কোচ। তবে সে সময় সিদ্ধান্তটি ছিল আলোচনার ভিত্তিতে। নেইমারকে সময় দিয়েছিলেন ফিটনেস ফিরে পাওয়ার জন্য। এবার যখন নিয়মিত মাঠে নামছেন তিনি, সান্তোসের হয়ে খেলছেন, তখনই আবার চোট বাধা হয়ে দাঁড়াল।

নেইমারের বর্তমান অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়ে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়ের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছেন

নেইমার, উরুগুয়ের বিপক্ষে। সে ম্যাচেই বাঁ হাঁটুর এসিএলে চোট পান। এরপর একাধিকবার চোট ও পুনর্বাসনের কারণে জাতীয় দলে ডাক পেয়েও নিজেকে প্রত্যাহার করে নেন। আনচেলত্তির এবারের স্কোয়াডে না থাকায় জাতীয় দলের বাইরে তার সময়টা প্রায় দুই বছরের কাছাকাছি।

তবে নেইমার থেমে নেই। গত জানুয়ারিতে সান্তোসে ফেরার পর চোটে পড়লেও নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। চলতি মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ৬ গোল।

এদিকে আনচেলত্তির স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন মুখ লুকাস পাকেতা। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত জুলাইয়ে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেওয়ার পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ওয়েস্ট হামের এই মিডফিল্ডার। বাছাইপর্বে ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন তিনি।

আনচেলত্তি জানিয়েছেন, ‘পাকেতাকে আরও ভালোভাবে জানতে তাকে দলে ডাকা হয়েছে।’

ভিনিসিয়ুস জুনিয়রও নেই এই স্কোয়াডে। জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় চিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হন তিনি। বলিভিয়ায় শুধু একটি ম্যাচ খেলাতে ভিনিসিয়ুসকে দলে রাখা যৌক্তিক মনে হয়নি আনচেলত্তির। শুধু ভিনিসিয়ুস নয়, রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই দলে রাখেননি তিনি।

তবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে গোল করা চেলসি ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। আছেন চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও এবং অভিজ্ঞ কাসেমিরোও।

ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে খেলবে তারা। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে হবে বাছাইপর্বের শেষ ম্যাচ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর