শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৫:২৮

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা চলমান প্রকৌশল আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নতুন ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও জবাবদিহি করতে হবে।
২. ডিসি মাসুদের বক্তব্য অনুযায়ী শিক্ষার্থীদের হাতে ছুরি থাকার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩. পূর্বে গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করা হলো। অনতিবিলম্বে শিক্ষার্থীদের প্রস্তাবিত তিন দফা নির্বাহী আদেশে বাস্তবায়ন করতে হবে।
৪. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. প্রকৌশল আন্দোলনের অন্যতম নেতা রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

সমাবেশে অংশ নেওয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হ্নদয় হোসাইন বলেন, “পুলিশ হামলা চালিয়ে আমাদের ন্যায্য আন্দোলন দমন করতে চায়। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আইসিটি বিভাগের শিক্ষার্থী তানবীর ইসলাম তামিম বলেন, “শিক্ষার্থীদের হাতে অস্ত্র ছিলো-এমন মিথ্যা প্রচার চালানো হয়েছে। আমরা এর সঠিক জবাব চাই। প্রমাণ দিতে না পারলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, “প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে দমন করার জন্য যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভয় দেখিয়ে কিংবা দমন-পীড়ন চালিয়ে আন্দোলন থামানো যাবে না।”

শিক্ষার্থীরা আরও জানান, ন্যায্য দাবির পক্ষে এ আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের দমনপীড়ন তারা মেনে নেবেন না।

বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্রকৌশলী অধিকার আন্দোলন, মাভাবিপ্রবি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর