শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৮:২১

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,৭১ ছিল বলে স্বাধীন দেশ হয়েছে আমরা ২৪ পেয়েছি, ১৫ বছরের দুশাসন এক দুই বছরে শেষ করা যাবে না,পারিবারিক নারি সহিংসতা দুর করতে হবে, সাইবার বোলিং রুদে সাইবার ইউনিট খোলা হয়েছে,নারি ও শিশুদের জন্য বাসযোগ্য নবীনগর গড়তে স্হানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব জাস্টিসটা কিভাবে তৈরি হয় জানেনতো মোবাইলটার কারণে, এই সাইবারক্রাইম কে নিয়ন্ত্রণে আনতে হবে, সফলতা বিফলতা নয় এটা নতুন একটা সমস্যা, এটাকে নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইটিস সেক্টরে পারদর্শী হতে হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, জনসাধারণকে বালুখেকুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল তিনি তার নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। নদী ভাঙ্গনে অন্যতম কারণ নাসিরাবাদ বালু মহালে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোন ফলে নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ একাধিক গ্রাম শতাধিক খননযন্ত্রের গর্জনে দিনরাত কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া,বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি(পূর্ব বিভাগ)মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, এনডিসি আবু মোছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, সহকারী পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি ) খালেদ বিন মনসুর, অফিসার ইনর্চাজ শাহিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর