শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু তুরস্কের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৫, ১৩:২৮

এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে তুরস্ক। গাজায় চলমান যুদ্ধ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এখন থেকে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য তুর্কি আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) এ ঘোষণা দেয় দেশটি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ‘ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরগামী হতে দেওয়া হচ্ছে না, একইভাবে তাদের বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।’

২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। তবে গত বছরের মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানায়।

প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

এছাড়া তুর্কি গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি জাহাজের ওপর নৌবাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর ফলে ইসরায়েলি জাহাজ তুরস্কের বন্দর ভিড়তে পারছে না এবং তুর্কি পতাকাবাহী জাহাজও ইসরায়েলি বন্দরে প্রবেশ করতে পারছে না।

২০১০ সালে গাজামুখী মানবিক সহায়তা বহর বহনকারী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলায় ১০ জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক টানাপড়েনের মধ্যে পড়ে।

সর্বশেষ গত বছর দখলকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে অংশ নেওয়া তুর্কি-আমেরিকান কর্মী আয়সেনুর এজগি আইগিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর