শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রেসক্লাবে বিএনপি প্রার্থীর মতবিনিময়

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:৩০

ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, কমপ্লেইন্ট এন্ড ডিজিলেন্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক,ঢাকাস্থ্য নবীনগর কল্যাণ সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মতিন আজ রবিবার (৩১/০১) নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন,.আমি নবীনগরের সন্তান, আমার বাড়ি রতনপুর ইউনিয়ন শাহ্পুর গ্রামে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান যখন জগন্নাথপু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি করেছিলেন আমি সেই কমিটির সদস্য ছিলাম। সেই থেকে আমার রাজনীতির জীবন শুরু এবং জাতীয়তাবাদীর আদর্শে আইনজীবী পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিয়েছি এবং এলাকার সাধারণ মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করে যাচ্ছি।

প্রত্যেকটি মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে। আমি আমার জীবনে নবীনগরকে নিয়ে কাজ করার একটি স্বপ্ন রয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও নবীনগরে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি দল মনোনয়ন দেয় এবং নবীনগর বাসী আমাকে নির্বাচিত করে আমি নবীনগরকে একটি স্যাটেলাইট উপ শহর হিসেবে গড়ে তুলব। আমি গুরুত্ব দিব শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,কৃষিসহ সকল সেক্টরে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে।

তিনি আরো বলেন,আমাকে যদি দল মনোনয়ন নাও দেয়, দল যাকেই মনোনয়ন দেয় আমি দলের হয়ে তার জন্য কাজ করব। তিনি বলেন, আমি এমপি হই আর না হই নবীনগরবাসীর সাথে থাকব এবং সাংবাদিক সমাজকে নিয়ে নবীনগরের উন্নয়নে কাজ করব।এ সময় তিনি নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

উপস্থত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির,নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী,নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর