শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪

ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দখলকৃত ভূখণ্ডে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবসহ মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সেনাবাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে।

তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ফলে হাজার হাজার বসতি স্থাপনকারী ইসরেয়েলিরা আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। পাশাপাশি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলও স্থগিত রাখা হয়, যা পরিস্থিতির কারণে ভ্রমণকারীদের জন্য ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর