প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬
শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে রচনা, ক্বেরাত, হামদ-না’ত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমিক শ্রীনগর শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রচনা, ক্বেরাত, হামদ,না’ত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের কোমলমতি শিশুরা অংশ নেন। আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: