শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যুক্তরাজ্যে কারিনার অনুষ্ঠান ঘিরে হট্টগোল, ভিড়ে অজ্ঞান ভক্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪

যুক্তরাজ্যের বার্মিংহামে একটি জুয়েলারি শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনা আনন্দ ছড়ালেও ভেন্যুর বাইরে পরিস্থিতি ততটাই ভিন্ন ছিল। ভিড়ের মধ্যে এক নারী ভক্ত হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সম্প্রতি বার্মিংহামে ওই অনুষ্ঠানে কারিনাকে এক নজর দেখার জন্য হাজারো ভক্ত ভিড় জমান। অনেকে তার জন্য উপহার নিয়ে যান। কিছু উপহার নিজ হাতে গ্রহণও করেন কারিনা। মঞ্চে তিনি ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচেন এবং দর্শকদের অভিবাদন জানান।

অনুষ্ঠান মাতালেও বাইরের চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে হঠাৎ একজন নারী মাটিতে পড়ে যান। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে চিকিৎসা সহায়তার জন্য নিয়ে যান। এতে উপস্থিতদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে।

এদিন কারিনা পরেছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি ঝলমলে শাড়ি, সঙ্গে ছিল হালকা মেকআপ ও ডায়মন্ড জুয়েলারি। ইভেন্টের ছবি কারিনা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে বোন কারিশমা কাপুর লিখেছেন, ‘আমার হীরা।’ স্বামী সাইফ আলি খানের বোন সাবা পাতৌদিও মন্তব্য করেছেন, ‘ফ্যাবুলাস ভাবি।’

প্রসঙ্গত, মেঘনা গুলজারের পরিচালনায় ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমার প্রস্তুতি নিয়ে কারিনা কাপুর ব্যস্ত সময় পার করছেন। এতে তার সঙ্গে প্রথমবার অভিনয় করবেন মালায়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর