শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নায়ককে সজোরে থাপ্পড়, হোটেলে ফিরে কেঁদে ফেলেন কাজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬

কাজল যে রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের, তা মোটামুটি অনেকেরই জানা। এমনকি বহুবার গুঞ্জন শোনা গেছে যে, শুটিং ফ্লোরে কাজল নাকি কথায় কথায় এতটাই রেগে যেতেন যে, শুটিং ফ্লোরের অন্যান্যরা তটস্থ হয়ে থাকতেন। তবে, কাজল কিন্তু একেবারে ক্যারিরিয়ারের শুরুতে এমনটা ছিলেন না। উল্টো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজলের মতো নরম মনের মানুষ তখন প্রায় দেখাই যেত না। আর তাই তো প্রথম সিনেমায় একটা দৃশ্যের শুটিংয়ের পর হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন কাজল!

সময়টা নব্বইয়ের দশক। তখন সবেমাত্র বলিউডে পা দিয়েছেন তনুজা কন্যা কাজল। সিনেমার নাম ‘বেখুদি’। কাজলের বিপরীতে নায়ক হিসেবে কামাল সাদানাহ। এই সিনেমার একটি দৃশ্যে কামাল সাদানাহকে চড় মারতে হতো। কিন্তু ক্যামেরা অন হওয়া মাত্রই কাজল পিছিয়ে আসছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না কামাল সাদানাহকে। ফলে রিটেকের পর রিটেক। কাজলের ওপর রীতিমতো রেগে গিয়েছিলেন পরিচালক।

রেগেমেগে, কাজলকে তিনি বলেই দিলেন, তোমার দ্বারা হবে না। ব্যস, পরিচালকের এ কথা শুনেই কাজলের যেন জেদ চেপে বসল, এরপরই কামালের গালে ঠাসিয়ে চড় মারলেন কাজল।

কাজল এক সাক্ষাৎকারে বলেন, কমল খুব ভদ্র একটা ছেলে। খুব শান্ত স্বভাবের। ওকে এমনটা করতে চাইনি। এতটাই খারাপ লেগেছিল যে, আমি হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বুঝিয়ে ছিল, এটা শুধুই একটা অভিনয়। কামালের এ কথা শুনে আমি সেদিন আরও কেঁদেছিলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর