শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই মাহিকা শর্মা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১

ভারতের জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাম জড়িয়েছে মডেল মাহিকা শর্মার। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গুঞ্জন ঘিরে কৌতূহল যখন তুঙ্গে তখনই প্রশ্ন উঠেছে কে এই মাহিকা শর্মা?

সম্প্রতি একটি পোস্টে হার্দিক ও মাহিকার কয়েকটি ছবি প্রকাশ পায়, যেখানে তাদের একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, দু’জন একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেছেন- এমন প্রমাণও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একই সময়ে তাদের দু’জনকে আলাদা আলাদা পোস্টে এক ধরনের বাথরোব পরা অবস্থায় ছবিও শেয়ার করতে দেখা যায়। তাদের প্রেমের গুঞ্জন আরও বাড়িয়ে দেয় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে মাহিকার উপস্থিতি।

মাহিকা শর্মা একজন তরুণ মডেল ও অভিনেত্রী। তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি নেভি চিলড্রেন স্কুল, নয়াদিল্লিতে পড়াশোনা করেন। এরপর ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত গুজরাটের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফাইন্যান্সে স্নাতক সম্পন্ন করেন। এর মাঝেই ২০২০-২০২১ সালে এক বছর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি সাইকোলজি পড়েছেন।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মাহিকা শর্মা কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ এবং ওমং কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমায় কাজ করেছেন।

এছাড়া ভিভো ও ইউনেক্লো-এর মতো বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন মাহিকা। ফ্যাশন দুনিয়ায় তিনি ভারতের খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংরে, রিতু কুমার, তরুণ তাহিলিয়ানি, মণীশ মালহোত্রা ও অমিত আগরওয়ালের সঙ্গেও কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে নাতাশা স্টানকোভিচকে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া। গত বছর তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একটি ছেলে রয়েছে, নাম আগস্ত্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর