শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে পৃথক অভিযানে ৩১ লক্ষ টাকার হেরোইন জব্দ, গ্ৰেফতার তিন জন

মোঃ নিলয় চৌধুরী ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

ঢাকার ধামরাইয়ে ১২ ঘন্টা গোপন অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লক্ষ টাকা।

১৫ সেপ্টেম্বর (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে থেকে মোছাঃ শাহিদা আক্তার (২৯) ও তার সহযোগী মিন্টু হোসেন(২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্ব থেকে মোঃ শরিফ(২৯) নামক আরও একজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

এসময় ঘটনাস্থলে অভিযুক্ত শাহিদা আক্তারের নিকট হতে ৯৫ গ্ৰাম হেরোইন যার আনুমানিক বাজার মূল্য ৯,৫০,০০০ টাকা এবং তার সহযোগী মিন্টু হোসেনের নিকট হতে ১৫ গ্ৰাম হেরোইন যার বাজার মূল্য ১,৫০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও কালামপুর বাসস্ট্যান্ড থেকে আটককৃত মোঃ শরিফ(২৯) এর কাছ থেকে ২০০ গ্ৰাম হেরোইন জব্দ করেছে ধামরাই থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান গত ১২ ঘন্টায় গোপন অভিযান চালিয়ে কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্ব থেকে একজন ও ঢুলিভিটা পলাশ মটরস এর সামনে থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক সেবনকারীদের কাছে খুচরা মাদক বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের মঙ্গলবার সকাল ১২ টার দিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর