শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) দুর্গাপূজা উপলক্ষে থাকবে সরকারি ছুটি। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে আরও একদিন ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো টানা ১১ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে, তবে তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ সেপ্টেম্বর থেকেই কার্যত ছুটি শুরু হয়ে যাবে। ছুটি শেষে ৭ অক্টোবর বিদ্যালয় খুলবে।

মাধ্যমিক ও কলেজে ছুটি ১২ দিন

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতেও দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি এবং এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১২ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ৮ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানে যথারীতি পাঠদান শুরু হবে।

অন্যদিকে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় মাত্র দুদিনের ছুটি থাকবে- ১ ও ২ অক্টোবর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, পূজার জন্য মাদরাসাগুলোতে সঙ্গত কারণেই কোনো ছুটি রাখা হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর