শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারের টার্নিং পয়েন্ট

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত। জিতলে সুপার ফোরে খেলার আশা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে গতকাল আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৫৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৪৬ রানে অলআউট হয় আফগানরা। ৮ রানের জয় পায় বাংলাদেশ।

সেই ম্যাচে আফগানিস্তানের ইনিংসে পাওয়ার প্লে-তে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ। ওভারপ্রতি ৭.৭ করে রান তোলার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রথম ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৭ রান তুলতে পারে। আফগানিস্তানের সামনে (আস্কিং) প্রয়োজনীয় রান রেট তখন ৯–এর বেশি। আসলে পাওয়ার প্লে-তেই বেশি খানিকটা পিছিয়ে পড়েছিল আফগানিস্তান।

কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে। গুলবদিন নাঈবের সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি ও ষষ্ঠ উইকেটে করিম জানাতের সঙ্গে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩২ রানের জুটিতে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যায় আফগানিস্তান। জয়ের জন্য একপর্যায়ে ১৫ বলে ২৯ রান দরকার ছিল তাদের। হাতে ৩ উইকেট।

আফগানিস্তান অধিনায়ক রশিদ খান মনে করেন, এই পর্যায়ে এসে ম্যাচটা হেরে যায় তার দল।

গতকাল ম্যাচ শেষে রশিদ বলেন, ‘আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। আমি আউট হওয়ার আগপর্যন্ত আশা ছিল। কিন্তু আমরা শেষ করতে পারিনি। এখন ১৫ বলে ৩০ তোলা সম্ভব। কিন্তু আমরা নিজেদের ওপর অনেক চাপ নিয়ে নিই এবং শটগুলো ভালোভাবে খেলতে পারিনি।’

আফগানিস্তান ১৫ বলে যখন ২৯ রানের দূরত্বে তখন ক্রিজে ছিলেন রশিদ খান। ৮ বলে ১৫ রানে ব্যাট করছিলেন। ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে ‘নো লুক ফ্লিক’ শটে চার মেরে আফগান দর্শকদের তিনি জাগিয়েও তুলেছিলেন। তবে রশিদ আউট হওয়ার পরের বলে আল্লাহ গজনফরও আউট হওয়ায় আর জয়ের বন্দরে নোঙর করতে পারেনি আফগানিস্তান। শেষ ওভারে ২২ রানের সমীকরণে পিছিয়ে থেকে ১৩ রান তুলতে পারে রশিদের দল।

আফগানিস্তানকে কিন্তু বোলিংয়েও ঘুরে দাঁড়াতে হয়েছে। প্রথম ১০ ওভার শেষে ১ উইকেটে ৮৭ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে পরের ১০ ওভারে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে মাত্র ৬৭ রান তুলতে দেওয়াটা আফগান বোলারদের জন্য সাফল্যই। রশিদ এ নিয়ে বলেন, ‘বোলিংয়ে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা অনেক বড় ব্যাপার। প্রথম ১০ ওভারে তারা ৯০ (৮৭) রান তোলার পর ১৬০–এর নিচে থামাতে পেরেছি। এটা ১৬০-১৭০ রানের উইকেট ছিল। তবে আমরা কিছু অপ্রয়োজনীয় শট খেলেছি, যার দরকার ছিল না।’

হারের পর সুপার ফোরে উঠতে আফগানিস্তানকে এখন আগামীকাল শ্রীলংকার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি জিততে হবে। রশিদ এ নিয়ে বলেছেন, ‘সময়টা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে কম ম্যাচই পাওয়া যায় আর এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে, এটা আমাদের সবার জন্যই চ্যালেঞ্জ হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর