শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নবীনগরে বিউটি পার্লারে পুলিশের অভিযান

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌরসদর আদালত পাড়ায় অবস্থিত সাঁজ বিউটি পার্লার থেকে দশ লাখ আঠার হাজার টাকা ও ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জব্দ হওয়া সব জাল নোটের সিরিয়াল নম্বর একই- ট ৮৬২৭৩৬৯।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। অভিযানকালে পার্লার মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি।এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পার্লারে কর্মরত তিনজন মহিলা কর্মচারীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে গ্রেফতারকৃতদেরকে কোর্টে চালান চালান করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২),নবীনগর পূর্ব পাড়ার করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার ও উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সুলতানা খন্দকারের মেয়ে লাকী বেগম।

এ ঘটনায় আতংক বিরাজ করছে এলাকায়।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, জনবহুল এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি।

স্হানীয় সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল বলেন,একটি জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা সত্যি আতঙ্কের ব্যাপার। আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে এই ঘটনায় সাথে জড়িত ব্যক্তিদের কে আইনের আওতায় আনা হউক কোন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়।

অবশ্য পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

গ্রেফতারকৃত পার্লারের ম্যানেজার সাথী'র,দাবী তারা এ ঘটনার সাথে জড়িত নই।ওই দিন বিকালে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর কিছুক্ষন পর আসছি বলে একটি ব্যাগ রেখে বাইরে যান। এর কিছুক্ষণ পর পুলিশ পার্লারে ঢুকে।ওই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি মেয়ে ব্যাগ হাতে পার্লারের সামনে রাস্তার মোড়ে নামে।কিন্তু মেয়েটি যে পার্লারেই ঢুকেছে সেটি ভিডিও ফুটেজে আসেনি।

অপরদিকে সচেতন এলাকাবাসী ও ছাত্র সমাজের ব্যানারে সাঁজ বিউটি পার্লারের সুনাম নষ্টের ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও পার্লারের তিন কর্মচারীর মুক্তির দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই পার্লার থেকে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানের সময় পার্লারের ভেতর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং রাতে ইব্রাহিমপুর গ্রামের লাকী বেগম নামে একটি মেয়েকে সিসি ক্যামেরার মেয়ে সন্দেহে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ কোর্টে চালান করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর