শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইউনূস-মেলোনি বৈঠক, মানবপাচার বন্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি মানবপাচার রোধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে সফরে থাকা দুই নেতা বুধবার (২৪ সেপ্টেম্বর) সেখানকার একটি হোটেলে এ বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

প্রেস উইং জানায়, বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অভিবাসন সংকট, রোহিঙ্গা শরণার্থী সমস্যা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য এবং ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী মেলোনির সম্ভাব্য বাংলাদেশ সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অভিবাসন ইস্যুতে আলাপকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিরাপদ অভিবাসনের পথ নিশ্চিত করতে ঢাকার সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, এতে দুই দেশ লাভবান হবে।

জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেন, মানবপাচার মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। এর কারণে ভূমধ্যসাগরে শত শত অভিবাসীর জীবন ঝরে যাচ্ছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন রুট নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে মানবপাচারের বিরুদ্ধে শূন্য-সহনশীলতার নীতিগ্রহণ করেছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

প্রধান উপদেষ্টা মানবপাচার রোধে বৈশ্বিক পর্যায়েও আরও উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ বৈঠকে বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

অধ্যাপক ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকলেও বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এখনো ব্যাপক সম্ভাবনা রয়েছে।

দেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। নির্বাচনের পর তিনি আগের কাজে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানান।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি গত ১৪ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং তিনি আশ্বস্ত করেন-ইউরোপীয় ইউনিয়ন যাতে বাংলাদেশকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করে, সেজন্য সমর্থন জানাবে ইতালি।

চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলাপকালে অধ্যাপক ইউনূস বর্তমানে বাংলাদেশে আশ্রিত ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। এর জবাবে জাতিসংঘ সদর দপ্তরে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকটবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রতিশ্রুতি দেন মেলোনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর