শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন এক মৃত্যু ফাঁদ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গাড়ি চলাচল এবং সড়ক পিচ্ছিল হওয়ার কারণে প্রায় প্রতিদিন ঘটছে যানবাহন দুর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এখন যেন মৃত্যুর ফাঁদ হিসেবে চিহ্নিত হয়ে আছে। বেপরোয়া গতিতে যানবাহন চলাচলে সড়ক দুর্ঘটনার কারণে প্রতিদিন মৃত্যুর মিছিলে দীর্ঘায়িত হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার এই মহাসড়কটি দুই লেইনের হওয়ায় যানবাহন চলাচলে বিপর্যয় ঘটে প্রতিনিয়ত। বিভিন্ন পরিবহনের চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে পটিয়া থেকে চকরিয়া পর্যন্ত লবণবাহী, বালি বহনকারী ট্রাকগুলো চলাচলের কারণে সড়কে পিচ্ছিল অবস্থায় থাকে সবসময়। এতে কম গতির যানবাহন ও মহাসড়কে মারাত্বক দুর্ঘটনার শিকার হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার এ ঘুরতে আসা ভ্রমনপিপাসু পর্যটকরা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পরিবারসহ নিহত হওয়ার খবর রয়েছে অনেক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কোথাও না কোথাও প্রায় প্রতিদিন নানান দুর্ঘটনার খবর হতে হয় সাধারণ যাত্রীদের। কিছু কিছু জায়গায় সড়ক প্রশস্ত করলেও দুর্ঘটনা রোধ কোনো ভাবেই কমানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে সড়কে লবনবাহী ট্রাক চলাচলের কারনে পিচ্ছিল হয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যানবাহন গুলোর। প্রতিদিন কারো না কারো পরিবারে কান্নার আওয়াজ শুনতে হয় এই অঞ্চলের মানুষদের।

কক্সবাজার ভ্রমণ করতে আসা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাতেন জানায়, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হওয়ার পর থেকে সাহস করে কক্সবাজার ঘুরতে আসি মহাসড়কের সড়ক দুর্ঘটনার খবর শুনে বাসে বা ব্যক্তিগত গাড়িতে কক্সবাজার আসা হয়নি। এ মহাসড়কের দুর্ঘটনার খবর প্রতিদিন মিডিয়ায় চেহারা দেখতে পাই এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে কক্সবাজার ভ্রমণে উৎসাহ হারায়। ট্রেন চলাচলের কারণে কিছুটা নিরাপদ অবস্থায় কক্সবাজারে যাতায়াত করা যাচ্ছে। এ মহাসড়কে দুর্ঘটনার বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকে প্রায় সারাদিন যার কারণে যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয় চালকদের একপর্যায়ে দুর্ঘটনার শিকার হতে হয়।

সড়ক ও জনপথ দোহাজারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জানান, এ মহাসড়ক দিয়ে বালি এবং লবনের ট্রাক চলাচলে কিছুটা সীমাবদ্ধ করে দেয়া হলেও তা অমান্য করে চালকরা। লবনের ট্রাক থেকে পানি নিচে না পরার ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও সে অনুযায়ী কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণে সড়কে পানি লবন মিশ্রিত পানি পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ার জন্য দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।

নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনেক সংগঠন দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। এভাবে এই মহাসড়কে দুর্ঘটনা ঘটতে থাকলে কক্সবাজারের সাথে সারা দেশের যোগাযোগ কমে আসবে এবং পর্যটন খাতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। অনেকের মতামত লবণ ও বালির ট্রাকগুলো চলাচলের ক্ষেত্রে মহাসড়কের পাশ দিয়ে আলাদা করে সড়ক নির্মাণ করলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। মহাসড়কের বিভিন্ন জায়গায় অনেকগুলো বিপদজনক বাক থাকার কারণে এবং বাক গুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ না করার ফলে ও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। আগামীতে সড়ক প্রশস্ত করনের কাজ শুরু হলে বাঁকগুলোকে সোজা রাস্তায় পরিণত করা হবে। এতে দুর্ঘটনা কমে আসবে বলে মনে হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা জানান দুর্ঘটনা রোধ এবং কক্সবাজারে যানবাহন যাতায়াত বেড়ে যাওয়ায় এ মহাসড়কটি প্রশস্ত করণ প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। সরকারিভাবে একটি সমীক্ষা পরিচালনা করা হয়েছে যা আগামী কিছুদিনের মধ্যে সড়ক প্রশস্ত করনের কাজ শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর