শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিক্ষোভ-সহিংসতার জেরে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

নেপালে চলতি মাসের শুরুতে বিক্ষোভ-সহিংসতার তদন্তের অংশ হিসেবে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ চার জন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল।

গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যা মারাত্মক দমন-পীড়নের পর দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারি দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে দুই দিনের সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হয়। বিক্ষোভকালে সংসদ ও সরকারি অফিস পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভটি সরকারের পতন ঘটায়।

ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতারাজ থাপা ও আরও দুই জন শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা।

হিমালয়ের এই দেশটির নেতৃত্বদানকারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সহিংসতা তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছেন।

কার্কি আগামী ২০২৬ সালের মার্চ মাসে নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিশন রবিবার (২৮ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল বলেন, নিষেধাজ্ঞা ‘ইতোমধ্যেই কার্যকর হয়েছে।’

রবিবার এক বিবৃতিতে কমিশনের সদস্য বিগইয়ান রাজ শর্মা জানান, এই পাঁচজনকে কাঠমান্ডু উপত্যকা ত্যাগ করার জন্যও অনুমতি নিতে হবে। কারণ তাদের যেকোনো সময় তদন্তের জন্য হাজির হওয়া লাগতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর