শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পুনাকের উদ্যোগে ৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১২:৫৮

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে এ বছর ৩১ জন মেধাবী ও প্রতিভাশালী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা সবাই পুলিশ পরিবারের সন্তান—অর্থাৎ আমাদেরই সন্তান। তাঁদের এই অসাধারণ সাফল্যে পুনাক পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে।

শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্র প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তাঁদের দিকনির্দেশনা ও অবিচল সহায়তা ছাড়া এই সাফল্য অর্জন করা যেত না।

গত সোমবার ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন মহোদয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এই সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।”

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাক সহসভানেত্রী আইরিন রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাঁদের স্বপ্নপূরণের যাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা) ও তার সাথে ছিলেন সমাজ-কল্যাণ কমিটির সহ-সম্পাদিকা উম্মে কুলসুম মুনমুন এবং রেহানা ফেরদৌসী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ সংবর্ধনা প্রাপ্তির এই আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

পুনাক পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়—তাঁদের আগামীর পথচলা হোক আলোকিত, গৌরবময় ও সফল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর