শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৫:০৩

সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সামুদ্রিক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম এক বিশেষ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।

এ অনুষ্ঠানে উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের (এসআইডিএস) হাইকমিশনার ও রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।

শনিবার প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আবিদা ইসলামের উদ্যোগে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনি বৈশ্বিক সামুদ্রিক ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

হাইকমিশনার আবিদা বলেন, বাংলাদেশ এসআইডিএস-এর সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার মতো যৌথ লক্ষ্যগুলো এগিয়ে নেওয়া যায়।

অনুষ্ঠানটি বাংলাদেশের ও এসআইডিএস সদস্যদের মধ্যে আইএমও-এর কাঠামোর আওতায় অংশীদারিত্ব জোরদার এবং সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করেছে।

অংশগ্রহণকারীরা টেকসই সামুদ্রিক ব্যবস্থাপনা প্রচারে সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমুদ্র বিষয়ে নেতৃত্বদানের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সামুদ্রিক কূটনীতি ও জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে সমান অংশীদারমূলক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর