শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যশোরে ডেভোলপারের ফ্ল্যাট দখল, হত্যার হুমকি থানায় অভিযোগ

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১৭:৪০

যশোর শহরের কারবালা রোড এলাকায় এস, এইচ, বিল্ডার্স নামে একটি ডেভোলপারের ফ্ল্যাট দখল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এস, এইচ, বিল্ডার্স ডেভোলপার এর স্বত্বাধিকারী এস এম রফিকুল ইসলাম হীরক ২৫ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশের ঘটনাটি তদন্ত করছেন। তবে আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উক্ত ফ্লাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে তাদের মালামাল উঠাচ্ছে এবং এস এইচ বিল্ডার্স এর মালিকের মালামাল লুটপাট করছে ও জোরপূর্বক তাদের কর্মকান্ড চালাচ্ছে।

অভিযোগে রফিকুল ইসলাম হীরক জানান, তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকায় নিজ অর্থায়নে একটি আটতলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের ষষ্ঠ তলায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। গত ১১ সেপ্টেম্বর একই এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরব, ফেন্সি হাসান ও জিসান ওই ফ্ল্যাটের তালা ভেঙে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে গত ৪ মে একই চক্র ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে দাবি করেন হীরক। বর্তমানে তারা ফ্ল্যাটটি দখল করে রেখেছে এবং হীরক ও তাঁর মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

রফিকুল ইসলাম হীরক থানায় দায়ের করা লিখিত অভিযোগে নিজের ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার তদন্ত অফিসার এসআই ইলিয়াস হোসেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর