প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
ইন্টার মায়ামির কোচ হাভিয়ার মাসচেরানো তারকা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব থাকার খবর সরাসরি অস্বীকার করেছেন। কোচের দাবি, মাঠে যা দেখা গিয়েছিল, তা আসলে কেবল কৌশলগত আলোচনা যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
গত সপ্তাহে শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ গোলে হারার সময় ক্যামেরায় মেসি ও মাসচেরানোর মধ্যে উত্তপ্ত আলোচনার দৃশ্য ধরা পড়ে। এরপরই গুঞ্জন শুরু হয়, দুই আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে।
তবে রবিবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে মাসচেরানো জানান, লিওর সঙ্গে কোনো সমস্যা নেই। আমরা শুধু শিকাগোর ডিফেন্স নিয়ে কৌশলগতভাবে আলোচনা করছিলাম। খবরে এসেছে যে তিনি আমাকে চ্যালেঞ্জ করছেন, যা পুরোপুরিই গুজব।
তিনি আরও ব্যাখ্যা করেন, শিকাগো যখন দুই গোলে এগিয়ে যায়, তখন তারা অনেক নিচে নেমে ডিফেন্স গড়ে তোলে। এর ফলে আক্রমণ সাজাতে সমস্যায় পড়তে হচ্ছিল মায়ামিকে। সেই বিষয়েই মেসির সঙ্গে আলোচনায় লিপ্ত হন তিনি।
অন্যদিকে, এই বিতর্কের মধ্যেই দারুণ জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। গত রবিবার নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে ইতোমধ্যেই এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। ম্যাচে জর্দি আলবা ও তাদেও আলেন্দে দু’জনেই জোড়া গোল করেন। গোল না পেলেও চারটির মধ্যে তিনটিতে অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিওনেল মেসি।
মন্তব্য করুন: