শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চিংড়িতে জেলি মিশিয়ে প্রতারণা, সরাইলে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে ভেজাল জেলি পদার্থ মিশিয়ে ওজন বাড়ানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “অভিযোগ ছিল উচালিয়াপাড়া মোড়ে কিছু মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চিংড়ি মাছে কৃত্রিম জেলি পদার্থ মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চিংড়ির ভেতরে জেলি পদার্থ ঢোকানো হয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ ব্যবসায়ী মোহাম্মদ উদয়কে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে খাদ্যে ভেজালবিরোধী এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর