প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
নরসিংদীর, মনোহরদী উপজেলার চকতাতারদী হতে শেখেরগাঁও পর্যন্ত রাস্তা পাকা করণের আজ প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও অদ্যবদী কোন ধরনের রিপিয়ারিং করণের কাজ না হওয়ায় রাস্তাটি এখন বেহাল অবস্থা। রাস্তা টি ভেঙ্গে চুড়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। মুখ থুবড়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ এ নিয়ে জনমনে চরমভাবে ক্ষোভ বিরাজ করছে। উপজেলার লেবুতলা ইউনিয়নের চকতাতারদী-নলুয়া পুরান বাজার পর্যন্ত আংশিক কার্পেডিং এর কাজ করা হয় ২০০৯ সালে। বাকী টুকু রাস্তা দীর্ঘদিন কাঁচা অবস্থায়ই পড়ে থাকে।
কিন্তু বিভিন্ন তদবিরের ফলে দীর্ঘ ১৩ বছর পরে অসমাপ্ত কাজ গত ২০২৩ সালে পাকাকরণের কাজ শেষ হয়। কিন্তু ২০০৯ সালে চকতাতারদী হতে শেখেরগাঁও পর্যন্ত কার্পেডিং কৃত রাস্তায় অদ্যবদী আর কোন কাজ (রিপিয়ারিং) না হওয়ার ফলে রাস্তাটির অবস্থা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটির ঘিরে জড়িয়ে আছে কয়েকটি শিক্ষা প্রতিষ্টান, মসজিদ, বাজার এবং এলাকার স্থানীয় দোকানপাট। বর্ষাকালে এ রাস্তায় বিভিন্ন স্থানে হাঁটুজল পেড়িয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের জনসাধারণের চলাচল করতে হচ্ছে। এবিষয়ে মনোহরদী উপজেলা প্রকৌশলী অফিসে এ জনদূর্ভোগের বিষয় নিয়ে কয়েকবার যোগাযোগ করার পরেও এর কোন সমাধান হচ্ছে না। এ জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনমনে এখন ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত ২০০৯ সালের পর থেকে এই রাস্তায় আর কোন কাজ না করায় আজকে আমাদের এই করুন অবস্থা। এলাকাবাসী জানায়, কিছু দিন পরপর অফিস থেকে লোক এসে রাস্তা টি মেপে যায় এর পর তাদের আর কোন দেখা মিলে না। চকতাতারদী গ্রামের মিজানুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ, দীর্ঘ পথ ঘুরে আমাদের চলাচল করতে হয়, আমি দ্রুত এ রাস্তাটির সংস্কার চাই। শেখের গাঁও গ্রামের শাহাবাজ মীরধা বলেন রাস্তাটিির অবস্থা এখন করুণ পায়ে হেঁটেও চলা যায় না ভেঙ্গে চুরে একাকার গেছে। রাস্তাটির মেরামত করা খুবই জরুরী। চকতাতারদী লায়ন আঃ বাতেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ বলেন এ সড়ক দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী ও এলাকার মানুষের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে রাস্তাটির দ্রুত সংস্কার প্রয়োজন। স্থানীয় কৃষকদের আশপাশের জমির ধান বাড়ীতে নিয়ে যেতে কষ্ট হচ্ছে।
মোঃ রাকিব নামে একজনের সাথে কথা হলে তিনি জানান, প্রায় ১৭ বছর আগে এ সড়কের কাজ করা হয়েছে এর মধ্যে আর কোন কাজ হয়নি তাই রাস্তার এ করুণ দশা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে হাঁটাচলা বন্ধ প্রায় রয়েছে। এ সড়কটি এখন অকেজো অবস্থায় পড়েছে। এ সড়কের জন্য এলাকার মানুষের দৈনন্দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে যাতে এ সড়কের সংস্কার কাজ করা হয়। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস হতে জানা যায়, এ রাস্তার জন্য কয়েকবার বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু বরাদ্দ কি কারণে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তা জানিনা। মনোহরদী উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা এবিষয়ে বলেন, পূর্বের গভমেন্টের বরাদ্দকৃত কাজ এখনো চলমান রয়েছে। আমাদের হাতে এখন নতুন কোন প্রকল্পও নাই। চলমান সরকারেরও কোন প্রকল্প নাই। নতুন করে কোন বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে তা দেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যেই এ রাস্তার কাজ শেষ করার চেষ্টা করা হবে।
মন্তব্য করুন: