প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৭:১৮
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলছড়ি-সাঘাটা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুন নবী টিটুলের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন বাজারে—যেমন বালাসিঘাট, কালিরবাজার, উদাখালী বাজারসহ বিভিন্ন এলাকায়—সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস. এম. হুনান হক্কানি, ফুলছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আমির হামজা, ওয়ালিদ শাকিলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
পরে ফুলছড়ি থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুন নবী টিটুল।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। এই দাবি জনগণের মাঝে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে। দেশ ও জাতিকে রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।”
মন্তব্য করুন: