শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত

‎মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৫

‎নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

‎উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ১২ তলা একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়।

‎দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল দুপুর ১২টায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দিরে বিশেষ প্রার্থনা, দুপুর ১টা ৩০ মিনিটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৫টায় বিভিন্ন ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৭টা ৩০ মিনিটে সকল আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন।

‎সব কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎উল্লেখ্য, বাংলাদেশের ১২তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে ১৯৯৯ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০০১ সালের ১২ জুলাই আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সালের ১৬ অক্টোবর একাডেমিক কার্যক্রমের সূচনা ঘটে। এ বছর থেকে সেই দিনটিকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এর আগে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হতো।

‎বর্তমানে ৭টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও একাডেমিক কার্যক্রমে ২২ বছরে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর