শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যশোর বাঘারপাড়ায় শর্ট সার্কিটে পাঁচ দোকান পুড়ে ছাই আগুনে ক্ষতি প্রায় সাড়ে তিন লাখ টাকার

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (২১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কামাল হোসেনের ফল ও বেকারি বিস্কুটের দোকান,বাবু ঘোষের মিষ্টান্ন ভান্ডার, রেজাউল ইসলামের চা-পানের দোকান, জিয়াউর রহমান ও ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি।

তবে এবিষয়ে যশোরের বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির ফেরদৌস বলেছেন, পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর