শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অবশেষে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা ‘দুয়া’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৪:০৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অবশেষে তাদের কন্যা ‘দুয়া’র মুখ প্রকাশ্যে নিয়ে এসেছেন। এবারের দীপাবলির উৎসবে প্রথমবারের মতো মা-বাবা আর ছোট্ট দুয়া একসঙ্গে ধরা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

দীপাবলির সাজে মা ও মেয়ের রঙের মিল চোখে পড়ার মতো। দীপিকা ও দুয়া দুজনেই পরেছেন লাল রঙের জমকালো চুড়িদার। ছোট্ট দুয়ার হাতে সোনার গয়নার ঝলক, আর মাথায় ঝুঁটি বেঁধে দেয়া। অন্যদিকে রণবীর সিং পরেছেন সাদা ও ঘিয়ের মিশেলে শেরওয়ানি, যা পারিবারিক মিলের মধ্যে নতুন উৎসবের ছোঁয়া এনেছে।

ছবিগুলোতে দেখা গেছে, ছোট্ট দুয়া হাসছে, কখনও বাবা-মার দিকে তাকিয়ে কৌতূহল দেখাচ্ছে। রণবীর ও দীপিকা দু’জনেই মেয়েকে আদর ও ভালোবাসায় সিক্ত করেছেন। এই মুহূর্তগুলি শেয়ার করে তারা লিখেছেন, দীপাবলির শুভেচ্ছা।

অনেক অনুরাগী বলছেন, দুয়া হুবহু মায়ের মতো, আবার কেউ বলছেন রণবীরের আদল স্পষ্ট। 

উল্লেখ্য, গত বছরের দিওয়ালিতেই এক মাস বয়সি মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে কন্যার নাম জানিয়েছিলেন দীপবীর। এরপর চলতি বছরের ক্রিসমাসে অনেকেই আশা করেছিলেন রণবীর-আলিয়ার মতো করেই মেয়েকে সামনে আনবেন তাঁরা, কিন্তু সে সময় মেয়ের নাম লেখা একটি ক্রিসমাস ট্রি-র ছবিতেই সীমাবদ্ধ ছিলেন তাঁরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর