শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার কেজি সোডিয়াম সাইক্লামেট জব্দ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৬:০২

মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমদানি নিষিদ্ধ ৬০ হাজার ৪৮০ কেজি সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চীন থেকে অবৈধভাবে ঘনচিনির চালানটি চট্টগ্রাম বন্দরে এনেছে ঢাকার মতিঝিলের এইচপি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।

কাস্টমস জানায়- গোপন খবরের ভিত্তিতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ঢাকা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা তিনটি কন্টেইনার থেকে এসব ঘনচিনি আটক করা হয়েছে। আটকের আগে চালানটি বন্দরে পৌঁছার পর খালাসের জন্য উত্তর কাট্টলীর গোল্ডেন কন্টেইনার লিমিটেডেও নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর কাস্টমস হাউস পণ্যের খালাস স্থগিত করে কায়িক পরীক্ষা করে। পরীক্ষার পর নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব, কাস্টমস হাউস এবং চট্টগ্রামের ল্যাবে পাঠানো হয়। তিনটি ল্যাবের পরীক্ষায়ই পণ্যটি ঘনচিনি হিসেবে শনাক্ত হয়।

কাস্টমস হাউস জানায়, ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি দিয়ে তৈরি খাদ্য ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে ঘোষণা করেছে।

আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী ঘনচিনি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে কাস্টমস আইন, ২০২৩ অনুসারে পণ্যচালানটি আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক চালানের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় দুই কোটি টাকা। এর ওপর প্রযোজ্য শুল্ক-করহার ৬১.৮০ শতাংশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর