শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শ্রীলঙ্কায় নিজ কার্যালয়ে বৈঠককালে খুন হলেন বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৭:২৬

চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেছে শ্রীলঙ্কার রাজনীতিতে। নিজ কার্যালয়ে বসে স্থানীয় ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) নেতা লাসান্থা বিক্রমাসেকারা। হঠাৎই সেখানে লোড করা রিভলভার নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। এরপর বিক্রমাসেকারাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি চালিয়ে দেয় সে। এতে ঘটনাস্থলেই মারা যান শ্রীলঙ্কার তরুণ ওই নেতা।  

বুধবার (২২ অক্টোবর) শ্রীলঙ্কার উপকূলীয় শহর ওয়েলিগামায় ঘটে এ ঘটনা। খবর এএফপির। 

ফরাসি বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কায় সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এবারই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

দেশটির পুলিশ বলেছে, ৩৮ বছর বয়সী লাসান্থা বিক্রমাসেকারা ওয়েলিগামার কাউন্সিলের চেয়ারম্যান। বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করার সময় এক বন্দুকধারী সেখানে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন বিক্রমাসেকারা। তবে, এই ঘটনায় অন্য কেউ আহত হননি। গুলি চালানোর পরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। 

কলম্বো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। হামলার কারণ এখনও পরিষ্কার নয়।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য ছিলেন বিক্রমাসেকারা। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এই দলটির সঙ্গে দেশটির ক্ষমতাসীন দলের তীব্র দ্বন্দ্ব চলছে।

চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এসব অপরাধের বেশিরভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত দেশটির শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন।

গত বছর ক্ষমতায় আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, অনুরা ক্ষমতায় থাকাকালেই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনা ঘটলো।

এর আগে, গত ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে কলম্বোর একটি আদালতের ভেতরে ঢুকে পড়ে এক বন্দুকধারী। গুলি চালিয়ে এক আসামিকে হত্যা করে সে। সেই সময়ই শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর