শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

খেজুর পানিতে ভিজিয়ে খেলে যেসব উপকারিতা মিলবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৫:১৬

ড্রাই ফ্রুটস খেতে অনেকেই ভালোবাসেন। এই তালিকায় যোগ করতে পারেন খেজুর। স্বাস্থ্যকর হালকা খাবার হিসেবে এই ফলের তুলনা নেই। রোজই ২-৩ টি করে খেজুর খাওয়া যাবে। কাঠবাদামের মতো খেজুর পানিতে ভিজিয়ে রেখে সেটা খেলে বেশি উপকার পাবেন। তবে পানিতে ভেজানো খেজুর খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া সম্ভব।

যেদিন খাবেন তার আগের দিন রাতে কাচে পাত্রে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে খেয়ে নিন। খালিপেটে ভিজিয়ে রাখা খেজুর খেলে যেসব উপকারিতা মেলে-

খেজুর হজম করা একটু কষ্টকর। তাই যারা রোজ খেজুর খাচ্ছেন পানিতে ভিজিয়ে খান। এতে সহজেই হজম হয়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখা খেজুর থেকে বীজ আলাদা করে নেওয়াও সহজ। ফলে খেতেও সুবিধা হবে। ন্যাচারাল সুইটনার হিসেবেও খেজুর খেতে পারেন।

পানিতে ভেজানো খেজুর খেলে সারাদিন ভরপুর শক্তি পাবেন। অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠবেন না। সহজে ক্লান্ত হবেন না।

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে পানিতে ভেজানো খেজুর। । তাই খেজুর ভেজানো পানি হৃদ্‌রোগের ঝুঁকি কমিয়ে হার্টের স্বাস্থ্য উন্নত করে।
রক্তে শর্করার পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে খালি পেটে পানিতে ভেজানো খেজুর খাওয়ার অভ্যাস। তাই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত পানিতে ভেজানো খেজুর খেতে পারেন।

খালি পেটে পানিতে ভেজানো খেজুর খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যাও দূর করে খেজুর।
ভেজানো খেজুরে থাকা ভিটামিন ও খনিজ ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে। এটি ত্বকে প্রাকৃতিকভাবে দীপ্তি এনে দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর