শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহজাহান চৌধুরী

দেশের অর্থনীতি আজ চরম সংকটে

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৫

চট্টগ্রাম নগরের সাবেক আমির ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামিই সক্ষম। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। দলটিকে বছরের পর বছর নিষিদ্ধ রেখে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। আওয়ামী লীগ দেশকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন। এখন এস আলম গ্রুপের দোষ ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।

শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের মাঠে আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জামায়াতকে ক্ষমতায় আনতে হবে। ‘ইসলামী রাষ্ট্র গঠনের বিকল্প নেই’বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবীর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ডা. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নেমান, সূরা সদস্য শামীম আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতি জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর