শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫, ১৫:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক সামসুল আলম রানা, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটারসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরানোর লড়াই।”

তিনি আরও বলেন, "যুবদলের আজকের এই র‌্যালি ও পথসভা কেবল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক এবং আগামী নির্বাচনের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ বার্তা।





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর