শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৫ কোটি ৩৪ লাখ পাঠ্যপুস্তক কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৮

বিনামূল্যে শিক্ষার্থীদের দেওয়ার উদ্দেশ্যে ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল স্তরের অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির জন্য পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকা।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৩তম সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল স্তরের অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি বিনামূল্যের পাঠ্যপুস্তক ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, ৯ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকা দিয়ে ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় চার কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর