শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৩:০৩

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার পর নিজের আচরণের জন্য সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৭২ মিনিটে কোচ তাকে তুলে নেন। মাঠ ছাড়ার সময় সরাসরি টানেলে চলে যান ভিনি, যা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে। পরে তিনি বেঞ্চে ফিরে আসেন, তবে ম্যাচ শেষে বার্সেলোনার লামিন ইয়ামালের সঙ্গে মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভিনিসিয়ুস লেখেন, ‘আজ আমি আমার প্রতিক্রিয়ার জন্য সব মাদ্রিদিস্তাদের (রিয়াল সমর্থক) কাছে ক্ষমা চাইছি। অনুশীলনের সময় আমি সতীর্থদের, ক্লাবকে এবং সভাপতিকেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘মাঝে মাঝে আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে।’

টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, মাঠ ছাড়ার সময় বিড়বিড় করে বলছেন ভিনি, ‘সবসময় আমিই! আমি দল ছেড়ে যাচ্ছি! আমার যাওয়া ভালো!’

এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ম্যাচে ২-১ গোলের জয়ে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত করে।

পোস্টের শেষে ভিনি প্রতিশ্রুতি দেন, ‘প্রথম দিন থেকে যেমন লড়েছি, তেমনি রিয়াল মাদ্রিদের মঙ্গলের জন্য প্রতিটি মুহূর্তে লড়াই চালিয়ে যাব।’

২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে ৩৮.৭ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দেন ভিনি। এখন পর্যন্ত ৩৩৫ ম্যাচে করেছেন ১১১ গোল। তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, উপযুক্ত প্রস্তাব পেলে ক্লাব তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

ভিনির বিবৃতিতে রিয়ালের কোচ জাবি আলোনসোর নাম উল্লেখ করা হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, দুজনের সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা তিক্ত হয়ে উঠেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর