শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অধ্যাপক গোলাম রসুল

কেউ নতুন স্বৈরাচার হতে চাইলে সাধারণ মানুষ প্রতিহত করবে

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৫:৩৮

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন,“কেউ নতুন করে স্বৈরাচার হতে চাইলে সাধারণ মানুষই তাদের প্রতিহত করবে।” শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রুপদিয়া বাজারে যশোর-৩ আসনের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদেরের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তী সরকারের স্বীকৃতির জন্য গণভোট প্রয়োজন, অথচ একটি দল এর বিরোধিতা করছে—যা দুঃখজনক। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের হত্যা করেছে, তাদের বিচার দৃশ্যমান করেই নির্বাচন দিতে হবে।

গোলাম রসুল দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষমুক্ত, আর শিক্ষিত যুব সমাজ বেকার থাকবে না।

সভায় বিশেষ অতিথি ভিপি আব্দুল কাদের বলেন, “স্বাধীনতার পর যে সব সরকার ক্ষমতায় এসেছে তারা জনগণের নয়, নিজেদের সম্পদ বাড়িয়েছে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে ও হাজার হাজার মানুষকে গুম করেছে।

সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে রুপদিয়া বাজারে প্রচারণা চালান নেতাকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর