শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় ১০ টাকার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৩:১৫

ফরিদপুরের ভাঙ্গায় ১০ টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ফাঁদে ফেলার পর ধর্ষণ চেষ্টার অভিযোগে সাফি শিকদার (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে শুক্রবার(৩১ অক্টোবর) দুপুরে ভাংগা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এই ঘটনা ঘটে।

আটক সাফি শিকদার ওই মৃত রজ্জব আলী শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে শিশুটি স্থানীয় বাজারে মায়ের জন্য পান কিনতে গিয়েছিল। ফেরার পথে অভিযুক্ত সাফি শিকদার ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ফাঁকা বাড়িতে নিয়ে যায়।

এ সময় অভিযুক্তের পুত্রবধূ (ছেলের স্ত্রী) বাইরে একটি শিশুর জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বাড়ির ভেতরে গিয়ে শিশুটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি গোপন রেখে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে বৃদ্ধ সাফি শিকদারকে আটক করে।

তবে এবিষয়ে অভিযুক্ত দাদা সাফি শিকদার বলেন, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমার বাড়ির পাশে আমার নাতনির বাড়ি৷ আমি তাকে ১০ টাকা দেওয়ার জন্য বাড়িতে ডেকে নিয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “ধর্ষণ চেষ্টার অভিযোগে সাফি শিকদার নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর