শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যশোরে যুবককে হাতুড়িপেটা করে ১ লাখ টাকা ছিনতাই

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৪:২৫

যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে রুবেল (৩০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে ১ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত রুবেল ওই গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন বাইকচালক। তিনি জানান, ইজিবাইক কেনার উদ্দেশ্যে ১ লাখ টাকা নিয়ে যশোর শহরে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক না কিনে টাকা নিয়ে ফেরার পথে ঝাউদিয়া পূর্বপাড়ায় পৌঁছালে একই গ্রামের রাজু (৩৫), শফিকুল (৩৮) ও ইমরান (২২)সহ কয়েকজন তার গতিরোধ করে হামলা চালায়।

এ সময় তারা রুবেলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর