শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শ্রীনগরে জাল সনদে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার অভিযোগ

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

শ্রীনগরে বিএনপির সভাপতির বিরুদ্ধে জাল সনদে একটি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে। ওই সনওে উপজেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হন। বিষয়টি যাচাই বাছাই করার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার বেলা ১১ টার দিকে তদন্ত কমিটির দুই সদস্য শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে সরজমিনে তদন্তে আসেন। জানা গেছে, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের আহবায়ক কমিটির সভাপতি হিসাবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুুল ইসলাম মৃধাকে সভাপতি মনোনীত করে। এর পরই বোর্ডে দাখিলকৃত মো. শহিদুল ইসলামের দারুল ইহসান ইউনিভার্সিটির মাষ্টার্সের সার্টিফিকেট সঠিক নয় উল্লেখ করে গত ২৪ সেপ্টেম্বর মোহাম্মদ মোকাজ্জল নামে এক ব্যক্তি বোর্ডে অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী ও সেকশন অফিসার হিরু শেখকে দায়িত্ব দিয়ে গত ৯ অক্টোবর তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি শনিবার কলেজে তদন্তে আসলে স্থানীয় ভাবে বিষয়টি জানাজানি হয়। এর পরপরই নানা রকম কানা ঘুষা শুরু হয়।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের আহবায়ক কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধার কাছে এই বিষয়ে জানার জন্য ফোন করা হলে তিনি বলেন এখন ব্যস্ত আছি পরে কথা বলবো।

শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, সভাপতি মহোদয়ের সার্টিফিকেটের বিষয়ে বোর্ড থেকে দুই কর্মকর্তা তদন্তে এসেছিলেন। বিষয়টি তারাই ভাল বলতে পারবেন।

তদন্ত কমিটির প্রাধান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী সার্টিফিকেট তদন্তের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতি বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আমরা প্রতিবেদন দাখিল করবো। এর বেশী কিছু আমাদের পক্ষে বলা সম্ভব নয়।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর