শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১২:৪৪

লা লিগার ম্যাচে রোববার (৯ নভেম্বর) রাতে সেল্তা ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির হ্যাটট্রিক এবং লামিনে ইয়ামালের এক গোলের সুবাদে এই দারুণ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

প্রথমার্ধে দুবার পিছিয়ে পড়লেও সেল্তা ভিগো প্রতিবারই সমতা ফিরে আসতে সক্ষম হয়। তবে লেভানডোভস্কি এদিন যেন ছিলেন চলতি মৌসুমের সেরা ফর্মে। তার একক পারফরম্যান্সের কাছেই যেন ধরাশায়ী হয় সেল্তা ভিগো।

ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু পরবর্তী মিনিঈটে সেল্তা ভিগোর কারেইরা গোল করে দলকে সমতায় ফেরান। ৩৭ মিনিটে রাশফোর্ডের ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তবে সেল্তা ভিগোর বোর্তা ইগলেসিয়াস দর্শনীয় এক গোলে আবার ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের গোলে ৩-২ এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ৭৩ মিনিটে রাশফোর্ডের কর্নারে হেড করে লেভানডোভস্কি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। কোনো গোলের দেখা না পেলেও তিনটি গোলেই ভূমিকা রেখেছেন রাশফোর্ড।

এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের পার্থক্য কমিয়ে এনেছে বার্সা। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অন্যদিকে সমপরিমাণ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩১।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর