প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন মৌজায় জমির বাজার মূল্যের চেয়ে উৎস কর বেশি ধার্য করায় একদিকে জমি ক্রয়- বিক্রয়সহ জমির সাফকবলা নিবন্ধনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমানে কমে গেছে। অন্য দিকে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এমতাবস্থায় জমির প্রকৃত মূল্য নির্ধারণপূর্বক প্রকার বেধে উৎস কর কমানোর দাবি করছেন জমির ক্রেতা বিক্রেতা ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
উপজেলার কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, গাজী-পুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জমি ক্রয়-বিক্রয়ে নতুন নিয়ম অনুযায়ী প্রতি শতাংশে ৩০ হাজার টাকা উৎস করসহ রেজিস্ট্রেশন ফি ১ শতাংশ, স্ট্যাম্প শুল্ক ১.৫ শতাংশ ও স্থানীয় সরকার কর ৩ শতাংশ দিতে হচ্ছে। এ নিয়মের ফলে বিপাকে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতা উভয়েই। চলতি ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার পর জমির সাফকবলা রেজিস্ট্রেশন উল্লেখযোগ্য হারে কমে গেছে।
জানা গেছে, উপজেলার ছয়বাড়িয়া মৌজায় নাল জমির সরকারীভাবে সাবকবলা দলিলে প্রতি শতাংশের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা।
মন্তব্য করুন: