শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাতের অন্ধকারে বিদ্যালয়ের মালামাল বিক্রি: দূর্নীতিবিরোধী ঝাড়ু - জুতা মিছিল

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৫:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে নিয়মবহির্ভূতভাবে বিক্রির অভিযোগে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিদ্যালয়ের বর্তমান–সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিদ্যালয়ের মালামাল রাতে নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়। পরে এলাকাবাসী ওই মালামাল বোঝাই পিকআপ আটকে দেয় এবং পুলিশে হস্তান্তর করে।

মানববন্ধনে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম বলেন,এ ইউনিয়নকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। তাদের নেতৃত্বে বিদ্যালয়ের মালামাল চুপিচুপি বিক্রি করা হয়েছে। পরে উল্টো ভালো মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।

সাদিপুর ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল বিক্রি করার মতো ন্যাক্কারজনক কাজ আমাদের ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। স্কুলের মতো জায়গায় অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন,এলাকাবাসী রাতেই মালামাল আটকে দিয়ে প্রমাণ করেছে—এই এলাকা অন্যায়ের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। আমরা চাই, প্রশাসন গুরুত্বসহ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।

সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। একটি কুচক্রী মহল মালামাল বিক্রিকে চুরির ঘটনা হিসেবে সাজিয়েছে।

বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূইয়া বলেন, আমরা বিদ্যালয়ের একটি কমিটির সিদ্ধান্তে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি নেওয়া হয়নি। বিক্রি করে গাড়িতে তুলতে রাত হয়ে যায়। এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।

গত ৯ নভেম্বর (শনিবার) স্কুল বন্ধ থাকা অবস্থায় রাতে পরিচালনা কমিটির নির্দেশে বিদ্যালয়ের মালামাল ভাঙ্গারির পিকআপে তুলতে গেলে স্থানীয়রা তা আটক করে। পরে পুলিশে হস্তান্তর করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

মানববন্ধন শেষে এলাকাবাসী ঝাড়ু–জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর